Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দেশের যেকোন সংকটে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে: সেনাপ্রধান
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

দেশের যেকোন সংকটে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে: সেনাপ্রধান

By Hasan Majorজুন 12, 2020Updated:জুন 12, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: সরকারের নির্দেশে দেশের যেকোন সংকটে বা দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরায় সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এসে সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান একথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের গৃহনির্মাণ, খাদ্য সরবরাহ, সুপেয় পানি, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে সেনাবাহিনী। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় আম্পানে ধসে পড়া ৪৬০টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ১৬টি পানি বিশুদ্ধকরণ মেশিন প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে তিনটি মেশিনের সাহায্যে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের উপকূলে বেড়িবাঁধ নির্মাণেও সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।

এছাড়া আম্ফানের তাণ্ডবে ধসে পড়া বেড়িবাঁধের যে সমস্ত জায়গায় জরুরিভাবে মেরামত করা প্রয়োজন ইতোমধ্যে সেনাসদস্যরা সেসমস্ত বেড়িবাঁধ নির্মাণকাজে সহযোগিতা করছেন।

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতেও সেনাবাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, জনগণকে সচেতন করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

লকডাউনের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোর হওয়া প্রয়োজন।’

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি জেলায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দিয়ে যাবে। ইতোমধ্যে তা শুরু করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের আগে সেনাপ্রধান সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার জন্য আমরা এসেছি। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, আমরা মানবিক কাজে এখানে এসেছি। অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি।

সকাল সাড়ে ১০টায় সেনাপ্রধান হেলিকপ্টারযোগে সাতক্ষীরা স্টেডিয়ামে নামেন। পরে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে প্রেস ব্রিফিং শেষে সকাল সাড়ে ১১টার দিকে আকাশপথে আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন উপকূলবর্তী এলাকা পরিদর্শনে যান। তিনি সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রা উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। পরে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জুন 9, 2026
Latest News
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa