জুমবাংলা ডেস্ক: চলছে শীতের মৌসুম। এই শীতে দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আর বৃষ্টি চলে গেলে রাতের তাপমাত্রা কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বরাতে তিনি বলেন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘আগামী দু-দিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।’

ফাইল ছবি
Advertisement

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া মঙ্গলবার ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৫ দশমিক ৮, রাজশাহী ১৬ দশমিক ৩, রংপুরে ১৩ দশমিক ০, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে এবং বুধবার সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

এক জালে ধরা পড়লো ৩০০ মণ মাছ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.