Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের শহর ও গ্রামে জনসংখ্যার ব্যবধান কত?
জাতীয়

দেশের শহর ও গ্রামে জনসংখ্যার ব্যবধান কত?

By Saiful IslamApril 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে গ্রামে বাস করেন ১১ কোটি ৩১ লাখ ১০ হাজার ২৪৫ জন ও শহরে ৫ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৩৭১ জন। শতাংশের হিসাবে ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করেন।

দেশের শহর ও গ্রামে জনসংখ্যার ব্যবধান কত?

Advertisement

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনা করা ও পিইসির মাধ্যমে সমন্বয় করা মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশের গণনা করা মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে প্রাপ্ত ২.৭৫ শতাংশ বাদ পড়ার পরিপ্রেক্ষিতে ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বড় বিভাগ ঢাকার গণনা করা জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয় করা জনসংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয় করা জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয় করা জনসংখ্যা ৫.৪৯ শতাংশ।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।

পিইসি নতুন জরিপ অনুসারে, ২.৮১ শতাংশ বেড়ে সমন্বয় করা পুরুষের সংখ্যা দাঁড়ায় ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জনে। আর নারী ২.৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জনে। অর্থাৎ, পুরুষের চেয়ে নারী ১৫ লাখ ৭৫ হাজার ৯১৭ জন বেশি।

দেশে মুসলিম জনসংখ্যা ১৫ কোটি ২ লাখ ৭৭ হাজার ১৪৮ জন থেকে বেড়ে ১৫ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৭৮ জন হয়েছে, যা মোট জনসংখ্যার ৯১ শতাংশ। অন্যান্য ধর্মাবলম্বী ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৫১১ জন থেকে বেড়ে ১ কোটি ৫২ লাখ ৮৭৬ জনে দাঁড়িয়েছে, যা মোট জনসংখ্যার ৮.৯৫ শতাংশ। এছাড়া ব্যালান্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন, যা মোট জনসংখ্যার ০.০৫ শতাংশ।

দেশে হিজড়ার সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। হিজড়া জনসংখ্যা খুব কম হওয়ায় তার শতাংশ হিসাব করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এ ১৭ হাজার ৫০৭টি খানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি শুমারির প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই জনসংখ্যারও শতাংশ হিসাব করা সম্ভব হয়নি বিধায় তাদের ব্যালান্স পপুলেশন হিসেবে গণনাকৃত ও সমন্বয়কৃত উভয় অংশে যোগ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

July 4, 2026
শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

July 4, 2026
3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

July 4, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

বৃষ্টির সম্ভাবনা

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa