Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের ২ কোটি শিশু জলবায়ু ঝুঁকিতে
জাতীয়

দেশের ২ কোটি শিশু জলবায়ু ঝুঁকিতে

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 24, 2019Updated:October 24, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সব থেকে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের এক কোটি নয় লাখেরও বেশি শিশু, যাদের এক-চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম।

শিশু
ফাইল ছবি
Advertisement

বন্যা এবং নদী ভাঙনের কারণে অনেক পরিবারকে শহরের বস্তিতে গিয়ে গাদাগাদি, ঠাসাঠাসি করে বসবাস করতে হচ্ছে৷ সেখানে তারা স্বাস্থ্যকর খাবার, শিক্ষা, পর্যাপ্ত স্বাস্থসেবা, স্যানিটেশন এবং নিরাপদ খাবার পানির সংকটে থাকেন৷

এসব বস্তিতে বসবাকারী শিশুরা অপুষ্টির ঝুঁকিতে রয়েছে৷ সেখানে শিশুশ্রম, বাল্যবিয়ে, সহিংসতা ছাড়াও শিশুদের উপর বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হতে হয়৷

ইউনিসেফের ‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ২০১৯, চিলড্রেন, ফুড এবং নিউট্রেশন, গ্রোয়িং ওয়েল ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে৷

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও বন্যায় বাংলাদেশের কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ দেশটির ৬০ শতাংশেরও বেশি মানুষ কৃষির উপর জীবিকা নির্বাহ করে৷

‘‘এর অর্থ এই যে, দরিদ্র পরিবারের শিশুদের ক্ষুধায় মুখে পড়ার ক্ষেত্র তৈরি হচ্ছে৷ খাদ্য উৎপাদন কম হওয়ার দাম বেড়ে যায় এবং দরিদ্র পরিবারগুলোর উপর এর বিরূপ প্রভাব পরে৷”

ইউনিসেফ বলছে, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি, অপরিকল্পিত নগরায়নসহ নানাবিধ কারণে শিশুসহ তাদের পরিবারের মধ্যে হেপাটাইটিস এ, কলেরা, আমাশয়, টাইফয়েড, ডেঙ্গু, চিকুনগুনিয়া জ্বরসহ বিভিন্ন ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ছে৷

মেঘনা নদী ভেঙে ঘরবাড়ি ভেসে গেছে রুমানার৷ এরপর স্বামী আলী আকবর, মেয়ে সানজিদা (৩) এবং ছেলে শাহানকে নিয়ে (৯) ঢাকার চলন্তিকা বস্তিতে আসেন তিনি৷ রুমা বলেন, ‘‘যদিও এখানে জীবনধারণের ব্যয় নির্বাহ করতে আমাদের সংগ্রাম করতে হচ্ছে তবুও আমরা একটু শুকনা মাটিতে পা রাখতে পারছি৷

“এখানে আমার স্বামী মাসে প্রায় সাত হাজার টাকা আয় করেন৷ এদিয়ে আমরা বাসা ভাড়া দেই এবং নিত্যপণ্য কিনি৷ এরপর খুব টাকা আর হাতে থাকে না৷ কিন্তু এখানে আমরা উপার্জন করতে পারছি, যা আমরা আমাদের গ্রামে থেকে করতে পারতাম না৷”

পানির উপর বাঁশের খুটি ও কাঠ দিয়ে বানানো একটি ছোট রান্নাঘর অন্য ১০টি পরিবারের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে হয় রুমাকে৷ তিনি বলেন, আমরা প্রায় প্রতিদিনই মসুর ডাল দিয়ে ভাত খাই, খুব কম সময় মাছ-মাংস খেতে পারি, ছেলে শাহান অপুষ্টিতে ভুগছে৷

এই বস্তিতে নিরাপদ পানি এবং স্বাস্থ্যকর টয়লেটের কোনো ব্যবস্থা নেই৷ এখানে ঠিকমত বিদ্যুৎও থাকে না৷ ইঁদুর আর পোকামাকড়ের যন্ত্রণায় জীবন দুর্বিসহ হয়ে উঠছে জানিয়ে এনিয়ে খেদ প্রকাশ করেন রুমা৷

বাংলাদেশ সরকার এ বছর জলবায়ু পরিবর্তন কৌশল এবং অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় পর্যায় শুরু করতে যাচ্ছে৷ ওই পরিকল্পনায় দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিতে থাকাদের চাহিদার ভিত্তিতে ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হবে৷ ছাড়া শিশুপুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনের মত বিষয়গুলো নিশ্চিতের চেষ্টা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa