Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার দেশের ৮৫ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর সন্তুষ্ট: আরআই
জাতীয় রাজনীতি স্লাইডার

দেশের ৮৫ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর সন্তুষ্ট: আরআই

By Hasan Majorজানুয়ারি 26, 2020Updated:জানুয়ারি 26, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিচালনায় দেশের ৮৫ ভাগ মানুষ সন্তষ্ট বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনাল (আরআই)।

Advertisement
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এক বছরের কার্যক্রমের ওপর পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, মতামত প্রদানকারীদের মধ্যে ৮০ ভাগ উত্তরদাতা জানায়, বর্তমান মেয়াদের প্রথম এক বছর আগের তুলনায় ভালো।

জরিপে অংশ নেয়া শতকরা ৩ ভাগ উত্তরদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করেন বলেও জানায় আরআই।

আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এক বছরের কার্যক্রম’ সম্পর্কে পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন রিসার্চ ইন্টারন্যাশনাল।

এ সময় রিসার্চ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক আবুল হাসনাত মিল্টন, প্রধান সমন্বয়কারী কর্মকর্তা কাজী আহমদ পারভেজ ও সমন্বয়কারী কর্মকর্তা মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

জরিপের ফলাফল প্রকাশকালে অধ্যাপক আবুল হাসনাত মিল্টন বলেন, গত ৭ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণে দেশবাসীকে তাঁর ওপরে আস্থা রাখতে বলার প্রেক্ষিতে শতকরা ৮৬ ভাগ উত্তরদাতা জানান, তারা তাঁর (প্রধানমন্ত্রী) ওপর আস্থা রাখেন, মাত্র ৩ ভাগ আস্থাহীনতার কথা জানান এবং ১১ ভাগ মতামত প্রকাশ করেননি।

তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সফলতার বিষয়ে পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়, সবচেয়ে কার্যকরি মন্ত্রণালয় হিসেবে শতকরা ৩০ ভাগ উত্তরদাতা শিক্ষা, ২৮ ভাগ উত্তরদাতা সড়ক পরিবহন সেতু, ৯ ভাগ উত্তরদাতা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং বাকীরা অন্যান্য মন্ত্রণালয়কে বেছে নেন।

দক্ষতা ও সাফল্যের প্রেক্ষিতে মন্ত্রীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৩৬ ভাগ) এবং শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি (২৯ ভাগ)।

এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে শতকরা ৬৫ ভাগ উত্তরদাতা বর্তমানে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড নিয়ে কোন আলোচনা করতেই চাননি এবং ২৫ ভাগ উত্তরদাতা বিএনপির কার্যক্রম নিয়ে অসন্তষ্ট, মাত্র ৬ ভাগ উত্তরদাতা বিএনপির কার্যক্রমে সন্তষ্ট। এর মধ্য দিয়ে জরিপ পরিচালনাকারী সংস্থাটির মনে হয়েছে, রাজনীতিতে বিএনপি গুরুত্ব হারাচ্ছে। জাতীয় পার্টির ব্যাপারেও উত্তরদাতাদের মধ্যে আগ্রহ কম পরিলক্ষিত হয়েছে বলেও জানানো হয়।

জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে শতকরা ৪৮ ভাগ উত্তরদাতা দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকার প্রয়োজনীয়তা অনুভব করেন, ৩২ ভাগ মনে করেন দরকার নেই এবং ২০ ভাগ মতামত প্রদান করেন নি।

আরআই জানায়, দেশব্যাপী দৈবচয়ন পদ্ধতিতে ৮ হাজার ৩৯ জন মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে পরিচালিত টেলিফোন জরিপে ৫ হাজার ৪শ’২৯ জন ফোন গ্রহণ করেন এবং তাদের মধ্যে ২ হাজার ২শ’ ৬৬ জন অর্থাৎ শতকরা ৪১ দশমিক ৭ ভাগ অংশগ্রহণকারী তাদের মতামত প্রদান করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa