Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘দেশে কখন কী ঘটে বলা যায় না’- এমন বক্তব্যের ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের
জাতীয়

‘দেশে কখন কী ঘটে বলা যায় না’- এমন বক্তব্যের ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 2020Updated:September 4, 20202 Mins Read
‘দেশে কখন কী ঘটে বলা যায় না’- এমন বক্তব্যের ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের
ফাইল ছবি
Advertisement

আবদুল্লাহ আল মামুন : ‘চিরকাল কেউ ক্ষমতায় থাকে না এবং বাংলাদেশে কখন কী ঘটে, তা বলা যায় না’, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এমন একটি বক্তব্য কৌতূহলের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। গত ২৭ আগস্ট স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনাসভায় করা তাঁর এই মন্তব্যে বিরোধী দল যেমন নড়েচড়ে বসে, তেমনি সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন স্তরে তৈরি হয় উদ্বেগ। তাদের প্রশ্ন, হঠাৎ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের এই প্রভাবশালী মন্ত্রী কেন এমন কথা বললেন।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন একটি গণমাধ্যমের প্রতিবেদকের। জানতে চাওয়া হয়, ‘হঠাৎ করে কেন আপনি এ ধরনের মন্তব্য করলেন?’ জবাবে ওবায়দুল কাদের বলেন, তাঁর মনে হচ্ছে না তিনি সেদিন নতুন কিছু বলেছেন, ‘হঠাৎ তো নয়, আমার নেত্রী (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) প্রায়ই এই বক্তব্য দিয়ে থাকেন। আমি তাঁর কথাই বলেছি।’ ‘তার পরও আপনি কি কোনো আশঙ্কা দেখছেন, যে কারণে এ ধরনের মন্তব্য?’ এই প্রশ্নের উত্তর ওবায়দুল কাদের দিলেন এভাবে, ‘আমি কোনো রকম চিন্তা থেকে এ কথা বলিনি। তা ছাড়া ওই দিনের বক্তব্যে আমি বিষয়টি পরিষ্কার করেছি।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের ওই আলোচনাসভায় জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া সেই বক্তব্যে তিনি আরো বলেছিলেন, ‘যাঁরা দল করেন, তাঁরা মনে রাখবেন, দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে, তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে, বলা যায় না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। চিরজীবন আমরা ক্ষমতায় থাকব, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। ক্ষমতার দাপট দেখাবেন না। যখন ক্ষমতায় থাকবেন না, প্রতিপক্ষ প্রতিশোধ নেবে।’ প্রতারক সাহেদের মতো আর কেউ যেন আওয়ামী লীগের কোনো উপকমিটিতে স্থান না পান, সে ব্যাপারে গত বুধবার অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে জানতে চাওয়া হয়েছিল, কিভাবে, কারা এই বিতর্কিতদের উপকমিটিতে নিয়েছিল। তিনি উত্তরে বলছেন, এই মুহূর্তে এ ধরনের কেউ নেই। আর যাতে এ ধরনের ব্যক্তি উপকমিটিতে ঢুকতে না পারে, সে জন্য বলা হয়েছে।   সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa