Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (০৯ আগস্ট) সকালে ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত খাদ্য নিরাপত্তা নিয়ে অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন। তবে, বন্যার কারণে আউশ ও আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণে অনিশ্চয়তার কথাও জানান মন্ত্রী।

প্রতি বছরই দশমিক ৭৩ শতাংশ হারে আবাদি জমি কমছে। অন্যদিকে নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে ফলন বাড়ছে। তবে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতির মুখে পড়ছে কৃষি। দফায় দফায় বন্যায় নষ্ট হয়েছে ফসলি জমি। অন্যদিকে খাদ্য নিরাপত্তায় করোনার প্রভাব নিয়ে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ।

তবে, খাদ্যমন্ত্রী জানান এখনো সাড়ে ১২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। আবার বন্যা বা কোনো সংকটে আমদানির প্রস্তুতিও নিয়েছে সরকার। যদিও এখনো সরকারের ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ সম্ভব হয়নি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, আমন আসা পর্যন্ত আমাদের খাদ্য মজুদ আছে। কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গোডাউনে যেটা থাকা দরকার সেটা থাকবে না।

৩৬ টাকা থেকে কিছুটা দাম বাড়িয়ে সরকার চাল কিনলে নির্ধারিত সময়ে আরো বেশি সংগ্রহ করা যেতো বলে মনে করেন কৃষিমন্ত্রী। তবে, চালের বাজার কোনোভাবেই মিল মালিকদের দখলে যেন না যায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ তার।

কৃষির পরিকল্পিত বাস্তবায়ন ছাড়া শিল্পায়ন সম্ভব নয় তাই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি খাতের ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলেন জানান পরিকল্পনা কমিশনের সচিব।

আগামীর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিত কৃষি উন্নয়নের তাগিদ দেন সেমিনারের আলোচকরা।

পে-অফ প্রতি বছরই দশমিক ৭৩ শতাংশ হারে আবাদি জমি কমছে। অন্যদিকে নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে ফলন বাড়ছে। তবে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতির মুখে পড়ছে কৃষি। দফায় দফায় বন্যায় নষ্ট হয়েছে ফসলি জমি। অন্যদিকে খাদ্য নিরাপত্তায় করোনার প্রভাব নিয়ে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ।

তবে, খাদ্যমন্ত্রী জানান এখনো সাড়ে ১২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। আবার বন্যা বা কোন সংকটে আমদানির প্রস্তুতিও নিয়েছে সরকার। যদিও এখনো সরকারের ধান, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ সম্ভব হয়নি।

৩৬ টাকা থেকে কিছুটা দাম বাড়িয়ে সরকার চাল কিনলে নির্ধারিত সময়ে আরো বেশি সংগ্রহ করা যেতো বলে মনে করেন কৃষিমন্ত্রী। তবে, চালের বাজার কোনভাবেই মিল মালিকদের দখলে যেন না যায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ তার।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বন্যার পানি যদি কমে যায় আর যদি না আসে সেই ক্ষেত্রে আমরা কমফোর্টেবল হবো। যদি দরকার হয়, তাহলে সীমিত পরিসরে আমদানি করবো। কিন্তু সেটা আমরা করবো সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে।

কৃষির পরিকল্পিত বাস্তবায়ন ছাড়া শিল্পায়ন সম্ভব নয় তাই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি খাতের ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলেন জানান পরিকল্পনা কমিশনের সচিব।

আগামীর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিত কৃষি উন্নয়নের তাগিদ দেন সেমিনারের আলোচকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.