Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত বেসরকারি সংস্থার (এনজিও) সংখ্যা দুই হাজার ৬১২টি। এর মধ্যে বিদেশি ২৬৮টি এবং দেশীয় দুই হাজার ৩৪৪টি।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদীয় কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ঢাকা-১৪ আসনের মোঃ মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরের মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদন ক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে স্টান্ডবাই ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

ফরিদপুর-৩ আসনের আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব-উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবক প্রশিক্ষণ দিয়েছে। অধিদপ্তরে মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে এক লাখ ৬১ হাজার যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে তিন লাখ ৮ হাজার যুবকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বিআরডিবি ও পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাধ্যমে ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কোভিড প্রণোদনা ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। এ খাতের মোট ঋণের পরিমাণ ২৪ হাজার ১৩৬ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে বিআরডিবির ৫৭৪ কোটি ৬ লাখ টাকা ও ডিপিবিএফ-র ২৩ হাজার ৫৬২ কোটি ১১ লাখ টাকা। এ ঋণের মধ্যে অনাদায়ী ২৮৩ কোটি ৮৭ লাখ টাকা।

মোঃ নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিভিন্ন খাল এবং নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ কার্যক্রম চলমান আছে। কামরাঙ্গীর চর এলাকায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হয়েছে এবং আদি বুড়িগঙ্গা পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

জ্বালানি তেলের দাম কমছে : নসরুল হামিদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.