Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে আইন সংশোধিত হবে আমিও সেই কথাই তাদের জানিয়েছি ‘

আনিসুল হক আরও বলেন, ‘মার্কিন প্রতিনিধিরা পরিষ্কারভাবে বলেছেন যে তারা নিরপেক্ষ। তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকালও (বুধবার) যেমন আমাদের সচিব (গোলাম সারওয়ার) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আইনগত অবকাঠামো বাংলাদেশে আছে। যেসব আইন এ বিষয়ে সহায়ক, সেগুলোর কথাও আমি উল্লেখ করেছি।’

‘যেমন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন করা হয়েছে, সেটি নিয়ে কথা বলেছি। আমিও এটিও বলেছি, গত ৫০ বছরে বাংলাদেশের এমন আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ আইন করেছে। উপমহাদেশের অন্য কোনো দেশে এ আইন নেই।

মন্ত্রী আরও বলেন, ‘তারা অবশ্যই কিছু কিছু বিষয় আমাকে বলেছেন। সে সব বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। যেহেতু সে সব বিষয় নিয়ে তারা বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে এটা ভালো। আমি তাদের পরিষ্কার করে বলেছি, আগের সংস্কৃতি এখন আর নেই যে বাংলাদেশে বিচার হবে না। বাংলাদেশে এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও সেই সাপেক্ষে সুষ্ঠু বিচার হয়।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.