
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এমাসে আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন করা হবে। তাই জনস্বাস্থ্য বিবেচনা করে শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা বিষয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের কর্মমূখী ও দক্ষ মানব সম্পদে প্রস্তুতির মাধ্যমে জীবনে আত্মবিশ্বাসী হয়ে দেশ ও জাতি গঠনের লক্ষে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিগত ১ বছর যাবত কোভিড-১৯ এর কঠিন সময় অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে মোকাবেলা করে সফলতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম। এছাড়া আরো বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. শাহাদাৎ হোসেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভুইয়া, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, চাঁদপুর পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী ছলিম উল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার শাহ জালাল এবং বি-বাড়িয়া জেলার অন্যদা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-বিদ্যালয় পরিদর্শক মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সবশেষে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ।
এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারী বোর্ডের অধিনে ৬টি জেলার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বোর্ড আঙ্গিনায় একটি ঔষধী বৃক্ষ রোপন শেষে বোর্ড প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



