Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশ ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে : কাদের
জাতীয় স্লাইডার

দেশ ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 3, 2019Updated:August 3, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, যতদিন দেশ ডেঙ্গুমুক্ত ও এডিস মশা নির্মূল না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

দেশ ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে : কাদের
ফাইল ছবি

আজ শনিবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিছন্ন-ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই র‌্যালির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন সময়টি অত্যন্ত সংবেদনশীল। দেশের মানুষকে ডেঙ্গু আতঙ্ক থেকে রক্ষা করতে হবে। একটি মহল আতঙ্ক ছড়াচ্ছে, যাতে ঈদের সময় কেউ বাড়ি-ঘরে না যায়। আপনারা সতর্ক থাকবেন। এটাই আমাদের অনুরোধ সতর্ক থেকে ঈদ উদযাপন করবেন। ‘বাড়ি-ঘরে সবাই যাবেন কিন্তু সতর্ক থাকবেন।’

Advertisement

তিনি বলেন, ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ যতদিন পর্যন্ত গড়তে না পারবো ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এটাই আমাদের আজকের অঙ্গীকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গুর প্রকোপমুক্ত ও এডিস মশা নির্মূল আমরা লড়াই হিসেবে নিয়েছি। দল হিসেবে বিএনপিরও দায়িত্ব আছে ডেঙ্গু মোকাবিলায় কাজ করার। কিন্তু তারা কোথাও নেই। তারা কখনও বলছে সরকার ব্যর্থ, কখনও বলছে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, তাদের ব্যর্থতা থেকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা দরকার। বিএনপি এটাকে নিয়ে রাজনীতি করছে। তারা বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেই, তারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে না। তারা সংকটে আছে, তাদের উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা চিকিৎসকদের নিয়ে একটি মনিটরিং সেল গঠন করছি। সারাদেশের ডেঙ্গু আক্রান্ত মানুষ যাতে চিকিৎসা পায়, যাতে যথাযথভাবে ডেঙ্গু শনাক্ত হয় সেজন্য এই সেল কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ডেঙ্গুর প্রকোপ ও এডিস মশা আশঙ্কাজনকভাবে বিস্তার লাভ করেছে। আমরা এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখে যেকোনো মূল্যে দেশকে ডেঙ্গুমুক্ত করবো। সবাই যদি আমরা সচেতন হই তাহলে আমরা ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারবো।

র‌্যালিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ওই এলাকায় মশার ওষুধ ছিটানো হয় এবং নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa