নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়েছে তেলবাহী এক ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।
এর আগে, সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ
ওসি বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন আহত হন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


