Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
জাতীয়

দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

By Md EliasMay 25, 20262 Mins Read

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার জন্য কর্তৃপক্ষ চালু রেখেছে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। এ ঘাট দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন।

দৌলতদিয়ায় যাত্রী-যানবাহন

Advertisement

সোমবার ভোররাত থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেশ বেড়ে গেলেও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রী ও পশুবাহী যানবাহনগুলোকে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

সোমবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দৌলতদিয়া বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় তারা যাত্রীদের সেবার মান বাড়াতে এবং ঘাটের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ জোর দেন তারা।

এ সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি গত ঈদে এখানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানির কথা স্মরণ করে প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে দায়িত্বরত সবাইকে সজাগ থাকার কথা বলেন। যাতে যে কোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এ সময় তিনি যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে ভাড়া সম্বলিত পোস্টার ঝুলিয়ে রাখতে পরিবহণ নেতাদের নির্দেশ দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা বেশি করে প্রচার করুন যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ফেরিতে উঠা-নামার সময় যেন বাস থেকে নেমে হেঁটে যান। সেইসঙ্গে বিশেষ প্রয়োজনীয় সামগ্রী নিজের সঙ্গে রাখেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ ঈদের যাত্রীদের জন্য চালু রাখা হয়েছে। জরুরি পণ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক সাময়িকভাবে বন্ধ থাকায় ঘাটে যানজট তৈরি হয়নি।

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি আসল কি না, যাচাই করবেন যেভাবে

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবহণ সেক্টরের নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa