স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্সে মে মাসটা স্বপ্নের মতোই কেটেছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে টানা দুই টেস্টে শতরান। সেই সাফল্যের আরেকটা স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisement
অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর ঠিক এই মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পেয়ে জেতেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি।
গেল মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। সোমবার ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



