Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দ্বিতীয় দিনেও লাখ লাখ মুসল্লির পদভারে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান
ইসলাম জাতীয়

দ্বিতীয় দিনেও লাখ লাখ মুসল্লির পদভারে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 14, 20232 Mins Read

দ্বিতীয় দিনেও দলবেঁধে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করেই লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ। দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে দলবেঁধে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে।

দ্বিতীয় দিনেও লাখ লাখ মুসল্লির পদভারে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান
ছবি সংগৃহীত
Advertisement

সকাল থেকেই বিভিন্ন ভাষায় অবিরাম বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা এ বয়ান করছেন। শনিবার (১৪ জানুয়ারি) বাদ ফজর থেকে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে লাখ লাখ মুসল্লি এ বয়ান শুনছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমা সূত্রে জানা গেছে, হেদায়েতি বয়ানের পর এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে।

ধারণা করা হচ্ছে, মোনাজাতে প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিতে পারেন। আর বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলেও আশা করা হচ্ছে।

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক বয়ান করেন। এদিন সকাল ১০টায় ভারতের মাওলানা ইবরাহিম দেওলা, পাকিস্তানের মাওলানা খোরশিদ, ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা সানোয়ার বয়ান করবেন। এ ছাড়া পাকিস্তানের মাওলানা ইফতার জামান ইংরেজিতে বয়ান করবেন।

ভারতের মাওলানা ফারুক বাদ জোহর বয়ান করবেন। আর ভারতের মাওলানা যুহাইরুল হাসান বাদ আসর বয়ান করবেন এবং মাওলানা যোবায়ের এই বয়ান অনুবাদ করবেন।

এদিকে দীর্ঘ দুই বছর পর ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার জুমার নামাজ আদায় করা হয়। কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগের শূরা সদস্য মাওলানা জোবায়ের মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে ইমামতি করেন। এদিন এ জামাতে অংশ নিতে ইজতেমা ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।

এর আগে বাদ ফজর উর্দুতে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিসহ গাজীপুর ও ঢাকার আশপাশের সব জেলার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লি নামাজ আদায় করেন।

৫ বছর ধরে টার্গেটে ছিলেন সাকিব, অবশেষে সফল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa