নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ডের (মতিঝিল) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মারুফ আহমেদ মনসুর। এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

Advertisement
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী হারুন-অর রশীদের চেয়ে ৭২৯ ভোট বেশী পেয়ে তিনি এবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে মারুফ আহমেদ মনসুরের ঠেলাগাড়ি প্রতীক পেয়েছে ৩,৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুন-অর রশীদের রেডিও প্রতীক পেয়েছে ২,৭২২ ভোট।

দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর মনসুর জুমবাংলাকে বলেন, ‘এই মেয়াদে আমি ১০ নম্বর ওয়ার্ডকে উন্নত নাগরিক সেবার ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার অসমাপ্ত কাজগুলো শেষ করবো।’

তিনি বলেন, ‘একসময়ের সন্ত্রাস আর চাঁদাবাজদের আঁতুরঘর বলে পরিচিত ছিল ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড। গত পাঁচ বছরে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শহরের শান্তিপ্রিয় এলাকাগুলোর মধ্যে মতিঝিলকে অন্যতম স্থানে পরিণত করেছি। আমার এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

প্রায় ৩৫ হাজার জনসংখ্যা ও ১৬ হাজার ভোটারের এ ওয়ার্ডটিতে রয়েছে ৭টি কলোনি। মতিঝিল এজিবি কলোনি, টিএন্ডটি কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনিগুলোতে গণপূর্ত, বিটিসিএল, ডাক বিভাগ, ঢাকা ওয়াসা, রাজউকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মচারী-কর্মকর্তারা বসবাস করে থাকেন।

তাকে আবার কাউন্সিলর নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মনসুর বলেন, ‘সবাইকে সাথে নিয়ে অতীতে যেমন আমি কাজ করে গিয়েছি এবারও সবাইকে সাথে নিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো।’

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.