Advertisement

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে জফরা আর্চারের। ফলে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে যোগ দিতে আর বাঁধা থাকছে না এই ডানহাতি পেসারের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ইংল্যান্ড। তবে সম্প্রতি অসুস্থ বোধ করায় স্কোয়াডে যোগ দিতে বিলম্ব হচ্ছিল তাঁর।
করোনার আশঙ্কা থাকায় এরপর পরীক্ষা করানো হয় ২৫ বছর বয়সী এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসারের। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তাই বুধবার দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয় আর্চারের। এবার সেই পরীক্ষাতেও নেগেটিভ এসেছে তাঁর। তাই দ্রুতই প্রস্তুতি ক্যাম্পে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি।

এর আগে ইসিবি একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘আর্চার ও তার পরিবারের ওই সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আগামীকাল (বুধবার) আরেকবার তাকে পরীক্ষা করানো হবে। যদি ফল নেগেটিভ আসে, তাহলে তিনি বৃহস্পতিবার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন।’

আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। সেই লক্ষ্যে মঙ্গলবার থেকেই ক্যাম্প শুরু করেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে পা রাখার পর ১৪ দিনের আইসোলেশন পর্ব শেষে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ক্যারিবিয়ানরাও।

সূত্র: ক্রিকইনফো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.