
সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সভায় ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে আরও পুরস্কার প্রদান দেওয়া হয়। জানুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ ও তেজগাঁও বিভাগ।
এর মধ্যে মো. ইলিয়াছ হোসেন শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবং বিট পুলিশিং কার্যক্রম- এই দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


