Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন এনামুল হক জুনিয়র।

জাতীয় লিগের চলতি আসরের তৃতীয় রাউন্ডে ৪৯৬ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন এনামুল হক জুনিয়র। বুধবার রংপুরের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে জাহিদ জাভেদের উইকেট শিকারের মধ্য দিয়ে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান এনামুল। এর আগে প্রথম ইনিংসে শিকার করেন ৩ উইকেট।

এর আগে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও বতর্মান ক্রিকেট বোর্ডের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক এই কীর্তি গড়েন। তিনি ৬৩৪ উইকেট নিয়ে ক্রিকেটকে বিদায় বলেছেন।

প্রথম শ্রেণির ১৩৬তম ম্যাচ খেলতে নেমে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এনামুল। আর আব্দুর রাজ্জাক ১১৩তম ম্যাচে স্পর্শ করেন পাঁচশ উইকেটের মাইলফলক।

প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশের সেরা পাঁচ বোলারের তালিকায় চারজনই বাঁহাতি স্পিনার। রাজ্জাকের ৬৩৪ উইকেটের পর এনামুল শিকার করলেন ৫০০ উইকেট। ১৩২ ম্যাচে ৩৯৩ উইকেট শিকার করে তৃতীয় স্থানে আছেন পেসার মোহাম্মদ শরীফ। ১১২ ম্যাচে ৩৯২ উইকেট শিকার করে চতুর্থ স্থানে রয়েছেন মোশাররফ হোসেন রুবেল। ৯৪ ম্যাচে ৩৬৯ উইকেট শিকার করে পঞ্চম স্থানে আছেন সাকলায়েন সজীব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.