
সোমবার (৩ মে) মধ্যরাতে মধ্যরাতে স্থানীয় জেলে খালেক সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এক হাজার ২৫০ টাকা কেজিদরে মাছটি কিনে নেন। মাছটি একনজর দেখার জন্য ৫ নম্বর ফেরিঘাটে ভিড় করেন স্থানীয়রা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোরে জেলে খালেক সরদারের কাছ থেকে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছটি আমি এক হাজার ২৫০ টাকা কেজিদরে কিনেছি। মাছটি বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর মাছ এমনিতেই সুস্বাদু। বড় কোনো মাছ হলে তো কথাই নেই। পদ্মার বড় মাছের চাহিদা সব সময়ই বেশি। নদীর পানি শুকিয়ে যাওয়ায় কাতলা জাতীয় বড় মাছ ধরা পড়ছে বেশি। বড় বড় পাঙ্গাস মাছ মাঝেমধ্যে ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



