1`

Advertisement
স্পোর্টস ডেস্ক : অফ স্টাম্পে রবীন্দ্র জাদেজার লেংথ বলটা সুইপ করতে চেয়েছিলেন ডিন এলগার। তবে ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ উঠে যায় আকাশে। স্কয়ার লেগ বাউন্ডারি থেকে বেশ খানিকটা দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নিলেন চেতেশ্বর পূজারা। জাদেজা নাম লেখালেন ইতিহাসে।

টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বাঁহাতি বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন জাদেজা। বিশাখাপত্তনম টেস্টের তৃতীয় দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার ওপেনার এলগার ছিলেন ভারতীয় স্পিনারের ২০০তম শিকার। ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এলগার। ১৬০ রানে তাকে থামিয়ে জাদেজা স্পর্শ করেন মাইলফলক।

এতদিন রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথের দখলে। ২০০ উইকেট নিতে হেরাথের লেগেছিল ৪৭ ম্যাচ। জাদেজা মাইলফলক ছুঁলেন তার ৪৪তম টেস্টে। এ তালিকায় পরের দুটি স্থানে আছেন দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ও মিচেল স্টার্ক। জনসনের লেগেছিল ৪৯ টেস্ট, স্টার্কের ৫০। বিষেন সিং বেদি ও ওয়াসিম আকরামের লেগেছিল সমান ৫১ ম্যাচ।

১৯৮ উইকেট নিয়ে বিশাখাপত্তনম টেস্ট শুরু করেছিলেন জাদেজা। ৩০ বছর বয়সি বাঁহাতি স্পিনার দ্বিতীয় দিন ড্যান পিটকে বোল্ড করে সংখ্যাটা নিয়ে যান ১৯৯-এ। এবার এলগারকে ফিরিয়ে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন, গড়লেন রেকর্ড। ভারতের হয়ে ২০০ টেস্ট উইকেট নেওয়া দশম বোলার হলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.