Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দ্রুত এগিয়ে চলছে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

দ্রুত এগিয়ে চলছে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 22, 2019Updated:জুলাই 22, 20193 Mins Read

এম আর মহসিন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে জমি অধিগ্রহণ চিহ্নিত এলাকার ফিল্ড বুকের কাজ। এখন জমির মালিকদের ক্ষতিপূরণ দেয়ার পালা। আর এর জন্য প্রথম পর্যায়ে ৪ শত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

সৈয়দপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন, বন বিভাগ ও সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বয় সভায় দু-এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে অর্থ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে। অধিগ্রহণ চিহ্নিত জমির সার্বিক অবস্থা নিরূপণে ভূমি অধিদপ্তর ১১ জুলাই ফিল্ড বুক তৈরির কাজ শেষ করেছে।

সূত্রটি আরও জানায়, গত ৮ এপ্রিল এ প্রকল্পের অধীনে সীমানা চিহ্নিত ও জরিপ কাজ শুরুর পর নীলফামারী জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা (এলএ) এ মাসের প্রথম সপ্তাহে সম্পন্ন করে। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলমের তদারকি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের সহযোগিতায় শেষ করা হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জুমবাংলাকে জানান, ইতোমধ্যে সম্পন্ন হওয়া জরিপে জমির মালিকানা, স্থাপনার ধরন ও জমিতে বনজ সম্পদের তথ্য নিরূপণ করা হয়েছে। এসব বিবেচনায় রেখে ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করা হবে। সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীতকরণ প্রকল্পের জন্য ৯১২ দশমিক ৯০ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব জমির মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়ন ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন রয়েছে। এর মধ্যে সৈয়দপুরের ৫ শত ৯৫ দশমিক ১৩ একর, যার মধ্যে সরকারি তিনটি সংস্থার ৬০ একর জমি রয়েছে। অপরদিকে, পার্বতীপুরের রয়েছে ৩ শত ১৭ দশমিক ৭৭ একর ব্যক্তি মালিকানাধীন জমি।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সৈয়দপুর অভ্যন্তরীণ বিমানবন্দরের জমির পরিমাণ ১৩৬ একর। এর সঙ্গে আরও যুক্ত হচ্ছে ৯ শত ১২ দশমিক ৯০ একর জমি। সব মিলে ১ হাজার ৪৮ একর জমির উপর গড়ে উঠবে বিমানবন্দর। এতে থাকবে ১২ হাজার ফুট রানওয়ে, নতুন বিমানবন্দর টার্মিনালসহ যাবতীয় অবকাঠামো। এছাড়া বিমানবন্দর এলাকায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকার প্রাথমিকভাবে ৪ শত ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ সংগ্রহ হয়েছে ভারতীয় ঋণ ও দেশীয় তহবিল থেকে। আগামি ২০২০ সালের মধ্যে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জুমবাংলাকে বলেন, সন্নিবেশিত এলাকায় ভূমিহীনদের নিবন্ধনের আওতায় নেয়া হয়। যাতে তারা পুনর্বাসিত সুবিধা পায়। এ বিষয়টি মাথায় রেখে তিনটি সার্ভে দল অধিগ্রহণ চিহ্নিত এলাকায় ফিল্ড বুক তৈরির কাজ শেষ করেছে। এখন দ্রুত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেয়া হবে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জুমবাংলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের দশম জাতীয় সংসদে সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন। যা আকাশ পথে ট্রানজিট হিসেবে ভারত, ভুটান, নেপাল ও চীনের সাথে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে সুসম্পর্ক সমুন্নত থাকবে। এতে পর্যটন ও বাণিজ্য বিকাশে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa