
রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহ্য এবং পটভূমির পাশাপাশি, বাংলাভাষা ও সাহিত্য, ধর্ম ও আদর্শ, প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপত্য শিল্প, শিল্পকলা, লোকসংস্কৃতি, বিভিন্ন উৎসব, হস্তশিল্প ও চিত্রকলা, পোশাক ও পরিচ্ছদ, খাদ্যাভাস ও রন্ধন শিল্প ইত্যাদি সম্পর্কে আলোকপাত করেন।
সেই সাথে তিনি বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সাদৃশ্যও তুলে ধরেন।
এসময় দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের ‘ভাষা শহীদ দিবস’ এবং দক্ষিণ কোরিয়ার ‘বর্ণমালা’ দিবসের সাদৃশ্য সম্বলিত ভিডিও এবং বাংলাদেশের ‘সন্দেশ’ তৈরির উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
দক্ষিণ কোরিয়ায়ি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ এবং সোনার বাংলা-এর মর্মার্থ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের “Bangabandhu The People’s Hero”- বইটির কোরিয়ান সংস্করণ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন।
তিনি আশা প্রকাশ করেন যে এই বইটির মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতির পিতার রাজনৈতিক আদর্শ, কর্মকাণ্ড এবং তাঁর অবদান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন।
রাষ্ট্রদূতের উপস্থাপনায় উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশ এবং এর সংস্কৃতি সর্ম্পকে অত্যন্ত আগ্রহী করে তোলে যা উপস্থাপনা শেষে তাদের অত্যন্ত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে প্রকাশ পায়। আশা করা যায় যে এই পারস্পরিক সংলাপ নতুন এই প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যতে আরো উৎসাহী করে তুলবে।-সংবাদ বিজ্ঞপ্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



