Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি: রাষ্ট্রপতি
জাতীয় স্লাইডার

ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি: রাষ্ট্রপতি

By Hasan MajorMarch 29, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: সব ধরণের নেতিবাচক কর্মকান্ড পরিহার করে মিলেমিশে রাজনীতি করার জন্য সকল রাজনৈতিক দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

তিনি আজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের সার্বিক কল্যাণের জন্য নির্বাচিত প্রতিনিধি বা নেতা হিসেবে সবাইকে কাজ করতে হবে।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের জয়ীদের উচিত পরাজিতদের সাহায্য নিয়ে একত্রে কাজ করা।

রাষ্ট্রপ্রধান আরো বলেন, “ক্ষমতা ও রাজনীতি জনগণের কল্যাণের জন্য। নেতা হয়ে ভাব ধরার জন্য নয়। জনগণের ভালোর জন্য সবাইকে (রাজনীতিবিদদের) ছাড় দিতে হবে।”

নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে রাষ্ট্রপতি বলেন, “প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু বিজয়ী হওয়ার পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর গলায়ই মালা দিয়েছি। তাদের পরিবার ও সন্তানদের জন্য কাজ করেছি।”

তিনি বলেন, সবাই মিলেমিশে কাজ করলে এলাকা ভাবে চলবে। সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আবদুল হামিদ স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সকলকে স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এলাকার উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি-শৃঙ্খলা না থাকলে উন্নয়ন হবে না।

তিনি বলেন, “ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি। হাওরের উন্নয়ন, জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছি।”

ছাত্র-ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে টেকনিক্যাল শিক্ষা অতীব প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে চাকরির বাজার খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারিগরি শিক্ষার মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।”

তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের উপদেশ দেন।

রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান।

এ সময় বঙ্গভবনের সচিবগণ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি হামিদ অষ্টগ্রাম উপজেলার ‘বাহাদুর সেতু’ এবং ‘রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সেতু’ সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

তিনি পথিমধ্যে সদয়নগর এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
করিনি: জন্য জাতীয় ধনী রাজনীতি রাষ্ট্রপতি স্লাইডার হওয়ার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.