Advertisement
জুমবাংলা ডেস্ক : “শূন্য শূন্য লাগে উহানে—–!

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে

আমি ইমশিয়াত শরীফ। চীনের হুবেই প্রদেশের উহান শহরে হোয়াজং ইউনিভার্সিটি সাইন্স এ্যান্ড টেকনোলজীতে সাংবাদিকতায় পিএইচডি করছি।

পরিবার-পরিজন ছাড়া আছি দীর্ঘদিন যাবৎ। বিশ্ববিদ্যালয়ে চলছে শীতকালীন ছুটি। ভেবেছিলাম দেশে যাবো। কিন্তু ছুটির পর Phd oral defense থাকায় যাওয়া হয়নি। পড়ালেখা, রান্না-বান্না, ফটোগ্রাফী আর বিনোদন ভালই চলছিল। বেশ হাসি-খুশি ছিলাম।

হঠাৎ করেই Coronavirus এর উৎপত্তি। তাও আবার আমার এই শহরে। প্রথম দিকে বুঝতে পারি নাই। গত ২৩ তারিখে উহান শহরটাকে যখন লকড ডাউন করে দেয়া হলো তখন হয়তো বুঝতে পারলাম হয়তো বড় আকার ধারন করবে।

সেই Coronavirus এখন ছড়িয়ে পড়ছে বিশ্বে। ফলাও করে নিউজ করা হচ্ছে গণমাধ্যমগুলোতে। এই ভাইরাসে চীনেই এ পর্যন্ত মারা গেছে ৮০ জনের মতো। অসুস্থ আছে ৩ হাজারেরও বেশি।

এই পরিস্থিতিতে এখানে প্রায় ৪ শতাধিক আটকে পরা বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে আতংক-উৎকন্ঠা বাড়ছেই। সপ্তাহব্যাপী দোকান-পাট, সুপারশপ বন্ধ থাকায় ইতিমধ্যে অনেকেই খাবারের সংকটে পড়েছে।
এদিকে চলমান পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত নেওয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে সেই সাথে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উহান বাংলাদেশীদের পক্ষ থেকে।

পাশাপাশি আমার অসংখ্য বন্ধুবান্ধব, আত্বীয়-স্বজন, শুভাকাঙখী, সাংবাদিক বন্ধুগন ও পরিচিতজন আমার খোজ খবর নিচ্ছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে।

অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। Wechat এবং Imo তে পাবেন আমাকে। এছাড়াও +৮৬১৫৬০৭১৮৯২৪৩ এটা আমার চীনা নাম্বার।

শূন্য শূন্য লাগছে উহান। অন্ধকারময় হয়ে আসছে জীবন । সবাই দোয়া করবেন।

ইমশিয়াত শরীফ
উহান, চীন।”

(ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.