Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ধরা পড়ার মুহূর্তে র‌্যাব সদস্যদের যা বলেছিলেন সাহেদ
জাতীয়

ধরা পড়ার মুহূর্তে র‌্যাব সদস্যদের যা বলেছিলেন সাহেদ

By Shamim RezaJuly 18, 2020Updated:July 18, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পরপরই সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

সাহেদকে জিজ্ঞাসাবাদ ও তার মামলা তদন্তে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরায় গ্রেপ্তারের পরপরই সাহেদ কী বলেছিলেন- জানতে চাইলে র‌্যাবের এক কর্মকর্তা জানান, ধরা পড়ার মুহূর্তে ভারী কণ্ঠে সাহেদ বলছিলেন, ‘আমি একজন গণ্যমান্য ব্যক্তি। পত্রিকার মালিক। আমার রাজনৈতিক পরিচয়ও আছে।’

ওই কর্মকর্তা আরও জানান, সে সময় সাহেদ আরও বলেন, ‘নিয়মিত টক শো করি। আমি সাভারের রানা প্লাজার রানা নই। আমাকে রানা বানানো ঠিক হবে না। আমার কাজের জন্য অনুতপ্তও নই।’

গ্রেপ্তারের পরদিনই সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি নিয়ে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালেও প্রতারক মো. সাহেদ করিমের দাম্ভিকতা কমেনি। এত এত কুকর্ম করলেও সে জন্য তার বিন্দুমাত্র অনুতাপও নেই; বরং পুলিশ-র‌্যাবের শীর্ষ কর্তাদের কাছে বহুরূপী এ প্রতারক দৃঢ়কণ্ঠে বলছেন, ‘জামিন পাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তখন জীবনের অনেক কাহিনি শোনাব।’ তিনি এও বলেন, ‘একজন সম্পাদক ও প্রকাশককে এভাবে নাজেহাল করা ঠিক হয়নি।’ দাবি করেছেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মন্ত্রী-এমপি হওয়ারও স্বপ্ন ছিল তার।

একাধিক নির্ভরশীল সূত্র জানায়, গ্রেপ্তারের আগে একটি ভাড়া গাড়িতে সাতক্ষীরা যান সাহেদ। সেখানে তিনি তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। রাতেই ওই আত্মীয়ের বাসায় খাওয়া-দাওয়া করেন। তবে সাহেদের মামা তাকে সেখানে আশ্রয় দিতে চাননি। গত বুধবার ভোররাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাহেদ স্থানীয় বাচ্চু মাঝির সঙ্গে অবৈধ একটি সিম দিয়ে যোগাযোগ করেন। বাচ্চু মাঝি তাকে ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, সাহেদদের আদিবাড়িও পশ্চিমবঙ্গে। বাচ্চু মাঝি আগে থেকেই তার চেনাজানা ছিল। দীর্ঘদিন অবৈধপথে লোক আনা-নেওয়ার ক্ষেত্রে সীমান্তে একটি সিন্ডিকেট রয়েছে বাচ্চু মাঝির। লবঙ্গবাতি খাল হয়ে ইছামতী নদী হয়ে ভারতে পালানোর ছক ছিল সাহেদের।

তদন্ত-সংশ্লিষ্ট একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। ওই রাতেই সাহেদ তার মোবাইল সিম বন্ধ করে দেন। তবে সেই রাতে ঢাকার একটি হোটেলে ছিলেন তিনি। এরপর মাধবদী ও কুমিল্লায় যান। কুমিল্লায় এক বন্ধুর বাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা ব্যর্থ হলে কুমিল্লায় একটি হোটেলে রাত কাটান। ওই হোটেলের পাশেই একটি সেলুন থেকে চুলে কালো কলপ দেন। আর হোটেলরুমে নিজের গোঁফ কাটান। তৃতীয় দিন কুমিল্লা থেকে নরসিংদীর দিকে রওনা দেন। তবে পথে পুলিশ চেকপোস্টের সামনে পড়ায় গাড়ি ছেড়ে গ্রামের মধ্যে পালিয়ে যান।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, পলাতক থাকাকালে সাহেদ মোবাইলে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। একাধিক আইনজীবীর সঙ্গেও তার কথা হয়। গ্রেপ্তার এড়িয়ে আদালতে কীভাবে আত্মসমর্পণ করা যায়, সে পরামর্শ চান তিনি। আত্মসমর্পণ করানোর ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। গ্রেপ্তার ও সাংবাদিকদের এড়িয়ে সরাসরি কারাগারে যাওয়ার প্ল্যান ছিল তার। তবে শেষ পর্যন্ত কেউ তাকে এ কাজে সহায়তা করতে রাজি হননি।

তদন্ত-সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তা জানান, পলাতক থাকাকালে গাজীপুরের কাপাসিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে এক সহযোগীর আশ্রয় চান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সেখানকার কয়েকজনকে গ্রেপ্তার করলেও অল্পের জন্য ফসকে যান সাহেদ। পলাতক থাকাকালে কখনও নিজের গাড়ি, কখনও রেন্ট-এ-কার, কখনও বাস-লেগুনায় তার যাতায়াত ছিল। পূর্বপরিচয়ের সূত্র ধরে সাবেক এক রাষ্ট্রদূতের কাছে আশ্রয় চান সাহেদ। তবে ইতিবাচক সাড়া পাননি।

একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকালে অবৈধ সিম ব্যবহার করায় তাকে ধরতে কিছুটা বেগ পেতে হয়েছে। বারবার অবস্থান বদল করছিলেন তিনি। সাতক্ষীরা থাকাকালে একটি অবৈধ ভারতীয় সিমও ব্যবহার করেন সাহেদ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

February 2, 2026

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

February 2, 2026
মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

February 2, 2026
Latest News
দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.