
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির পরামর্শক ও প্রভাবশালী ধর্মীয় নেতা মৌলভি মোহাম্মদ সরদার জাদরানকে তালেবান সদস্যরা ধরে নিয়ে গেছে।
মৌলভি জাদরান আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পর্ষদের প্রধানের দায়িত্বে ছিলেন। তালেবান সদস্যরা তাকে খোস্ত প্রদেশ থেকে ধরে নিয়ে গেছে বলে তার ছেলে জানিয়েছেন। খবর বিবিসির।
আফগানিস্তানে মৌলভি জাদরানের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তাকে চোখ বেঁধে বসিয়ে রাখার একটি ছবি প্রকাশিত হয়েছে। তিনি তালেবানকে প্রতিহতের ডাক দিয়েছিলেন বলে কোনো কোনো সূত্র বলছে। আর এ কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


