জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধ’র্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনু (৩০) একজন ‘সিরিয়াল র্যাপিস্ট’ বলে দাবি করেছে র্যাব।
বুধবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, ‘মজনুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধ’র্ষণের কথা স্বীকার করেছে। এর আগেও বিভিন্ন সময় সে প্রতিবন্ধী ও ভিক্ষুক নারীদের ওপরও এমন যৌ’ন নি’র্যাতন চালিয়েছে। সে একজন সিরিয়াল র্যাপিস্ট।’
র্যাব জানায়, তাকে ঢাকার শেওড়া (জোয়ার সাহার) রেললাইন এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


