Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ধৈর্যচ্যুত হয়ে গেছে, আমরা মাঠে নামবো : খন্দকার মাহবুব
জাতীয় রাজনীতি

ধৈর্যচ্যুত হয়ে গেছে, আমরা মাঠে নামবো : খন্দকার মাহবুব

By Protik HossainOctober 4, 20191 Min Read

Mahbub-Inner20180524115848

Advertisement
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবি করেছেন। এ সময় তিনি বলেছেন আর এক মুহূর্তও আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নাই।

আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি মন্তব্য করেন, আর এক মুহূর্তও আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নাই। কারণ আওয়ামী লীগ সাংবিধানিকভাবে ক্ষমতায় আসে নাই। অবৈধভাবে ক্ষমতায় এসেছে। অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নতুবা আপনাদের পতন অবশ্যম্ভাবী।

খন্দকার মাহবুব বলেন, এখন আর সেই চমক সৃষ্টির দিন নেই। আমরা অনেক দেখেছি, শুনেছি আপনার চমক। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামবো। আমাদের ধৈর্যচ্যুত হয়ে গেছে। এখনো সময় আছে আপনি অবিলম্বে পদত্যাগ করুন। এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কারো করুণা ভিক্ষা করা হবে না জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে ভয় করার কিছু নেই। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে একটা ধাক্কা দিলেই তাদের পতন হয়ে যেতে পারে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa