Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 2022Updated:June 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: নওগাঁয় আজ সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। নওগঁ-রাজশাহী মহা-সড়কে সদর উপজেলার বলিহার বাবলাতলী নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে যাত্রী বোঝাই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

সড়ক

ঘটনাস্থলে নিহতরা হচ্ছে- নিয়ামতপুর উপজেলার ভাদুরন্দ গ্রামের ওমর আলীর কন্যা প্রাথমিক স্কুল শিক্ষক জান্নাতুন (৩৮), রামপুরা গ্রামের শিক্ষক মকবুল হোসেন (৬০), শিক্ষক দেলোয়ার হোসেন (৪৭), সিএনজি চালক ডাঙ্গাপাড়া গ্রামের সেলিম (৪৫) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন (৩৫)। এ ঘটনায় আহত প্রাথমিক স্কুল শিক্ষক নুর জাহান (৩২)কে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিকভাবে জানা গেছে নিহত জানাতুন, মকবুল হোসেন ও দেলোয়ার হোসেন এবং আহত নুরজাহান সবাই কোন এক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নওগাঁ আসছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে নওগাঁর দিক থেকে মাছের খাবার বোঝাই একটি ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৫৬১৮ রাজশাহীর দিকে এবং যাত্রী বোঝাই সিএনজি নওগাঁ’র দিকে আসছিল। হঠাৎ করে বলিহার সংযোগ সড়ক থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর মেইন রাস্তায় উঠে। এ সময় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ বাধে। ট্রাকটি যাত্রী বোঝাই সিএনজিসহ পাশের গভীর জলাশয়ে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থালে ৫ জন প্রাণ হারায়।

Advertisement

উদ্ধারকাজে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস নওগাঁ’র উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্রাকের চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে পানির নিচে ডুবে ছিল। সিএনজি’র বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে কেটে ভিতর থেকে একটি একটি করে লাশ বের করতে হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa