Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : স্পিকার
জাতীয়

নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 12, 20202 Mins Read
নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : স্পিকার
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ইতিবাচক অগ্রগতি আনতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি বলেন, এক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত করে প্রচারাভিযান চালাতে পারলে নকল প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর দৈনিক সমকাল অফিসে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’-শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। স্পিকার এসময় সিগন্যাচার প্লেটে স্বাক্ষরের মধ্য দিয়ে নকল পণ্যের বিরুদ্ধে গণস্বাক্ষরতা অভিযানের সূচনা করেন।

সময়োপযোগী ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ এ আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে ভেজালমুক্ত পণ্য সরবরাহে অনুপ্রাণিত করবে।

স্পিকার বলেন, বর্তমানে ভেজাল পণ্যে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি খাদ্য, প্রসাধনী, ওষুধসহ সকল ক্ষেত্রে দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে ভেজাল পণ্য সরবরাহ থেকে বিরত ও ক্রয় থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান ও র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোবাকোর চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, স্কয়ার টয়লেট্রিজ এর হেড অব মার্কেটিং জেসমিন জামান, এসিআই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আমেরিকান চেম্বার্স অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাদাত হোসেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, বিএসটিআই পরিচালক সাজ্জাদুল বারি, জেসিআই ঢাকা নর্থের সহসভাপতি নাহিদা আক্তার নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa