Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নতুন ইতিহাস : বিশ্বব্যাপী একই দিনে কোরবানী!
জাতীয়

নতুন ইতিহাস : বিশ্বব্যাপী একই দিনে কোরবানী!

By Shamim RezaJuly 20, 2020Updated:July 20, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, জুলাইয়ের ২০ তারিখ বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। মুন সাইটিং ডটকম বলছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে।

মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশ থেকেও জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে এমনটাই বলছেন জোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনে রোজা শুরু বা ঈদ পালন নিয়ে বাংলাদেশে বছরের পর বছর ধরে যে বিতর্ক চলছে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, বৃহৎ জনগোষ্ঠীর আবেগ অনুভূতির বিষয়টি মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবেন।

সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জোতির্বিজ্ঞানিরা বলছেন, ২১ জুলাই বাংলাদেশে যখন ২৮০ ডিগ্রি এঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার ১৩ ডিগ্রি উত্তরে অর্থাৎ ২৯৩ ডিগ্রি এঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে ৩৫ মিনিট স্থায়ী হবে বলেও জানাচ্ছেন তারা।

জোতির্বিজ্ঞানী ও গবেষক এয়ার কমডোর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান বলেন, অন্যান্য বছর চাঁদের যে অবস্থান থাকে, চাঁদের বয়স থাকে; সেটা বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর বাংলাদেশে চাঁদ দেখা যাবে। কিন্তু কিছু আলেম করে, সৌদি আরবের পরের দিন বাংলাদেশ ঈদ। এটা ভুল। কোন দলিল নেই। এই বৈজ্ঞানিক চার্ট অনুযায়ী ৩০ জুলাই হজের দিন। আর ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা।পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ এম শমশের আলী বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, গত ৩০ বছর ধরে নাসার যে প্রেডিকশন আছে, তার ভিত্তিতে মুন সাইটিং ডট কমেও সেখানে চাঁদ দেখা দিয়েছে। চাঁদ উঠে গেলে আর বাকি কি থাকে?

তারা বলছেন, এর ফলে একই দিন রোজা শুরু ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হবে। চাঁদ দেখা কমিটির অনেকে বিজ্ঞান মানতে চান না বলে রাষ্ট্র এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বলেও দাবি তাদের। ধর্ম সচিব বলছেন, ওআইসির সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেন, ২১ জুলাই মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন চাঁদ দেখা যাবে, এরকম বার্তা আমাদের কাছে নেই। যদি চাঁদ দেখা যায় তাহলে সেভাবে নির্দেশনা দেওয়া হবে।হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

February 2, 2026
খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

February 2, 2026
নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

February 2, 2026
Latest News

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.