Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব
Bangladesh breaking news জাতীয় স্লাইডার

নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব

By Tarek HasanNovember 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোট নিজেদের পছন্দসই ব্যক্তির নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদের জন্য সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন ও শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে বিএনপি।

নতুন ইসি গঠনে বিএনপিসহ ১৭টি দল ও জোটের নাম প্রস্তাব

Advertisement

নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নাম প্রস্তাব করার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৭ নভেম্বর)। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নাম প্রস্তাব করার জন্য অনুরোধ জানিয়েছিল রাজনৈতিক দল ও জোটগুলোকে। তবে, এ তালিকা থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ১৪–দলীয় জোট ও জাতীয় পার্টিকে বাদ দিয়েছে অনুসন্ধান কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি যে দুজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে, তাদের মধ্যে এ এম এম নাসির উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। আরেক সাবেক সচিব শফিকুল ইসলাম অনেক আগেই অবসর নিয়েছেন। তার বয়স এখন ৭৬ বছর।

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দলও প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে। ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল পৃথকভাবে তাদের নামের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে। এই ছয় দলের প্রত্যেকের প্রস্তাবিত নামের তালিকায় সাবেক সচিব শফিকুল ইসলাম ও মহিবুল হকের নাম রয়েছে বলে জানা গেছে। এর বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাবেক সচিব আবু আলম শহিদ খানের নামও প্রস্তাব করেছে।

এ ছাড়া চারজন নির্বাচন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। প্রতিটি পদের জন্য দুটি করে নাম দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করে তাদের দলের প্রস্তাবিত নামের তালিকা দেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং এলডিপিও পৃথকভাবে নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে।

পাঁচটি পদের জন্য পাঁচটি নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ দলটিও বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিয়েছে।

নতুন নির্বাচন কমিশনের জন্য সাবেক ডাকসু ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে।

দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি

এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা ১২–দলীয় জোট প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে। সমমনা জাতীয়তাবাদী জোটও তাদের নামের তালিকা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa