বেতন বৈষম্য

Advertisement

নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের কর্মচারী ও কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা। একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেলে নিম্ন আয়ের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। বিপরীতে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম হতে পারে। এর ফলে সরকারি চাকরিতে গ্রেডভিত্তিক আয় বৈষম্য কিছুটা কমবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

নিম্ন গ্রেডে দ্বিগুণ বেতন বৃদ্ধির আলোচনা

সরকারি সূত্রে জানা গেছে, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের মূল বেতন ৫০ শতাংশ থেকে শুরু করে দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর বিষয় আলোচনা হচ্ছে। এতে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, মাঠ প্রশাসন ও বিচার বিভাগসহ সব খাতের কর্মচারীরা সুবিধা পেতে পারেন।

বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও সুখবর আসতে পারে বলে সংশ্লিষ্টদের আশা।

কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন

প্রস্তাব অনুযায়ী—

চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বেসিক ৫০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৭৫ হাজার টাকা
ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ২৫০ টাকা
সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের বেতন ২৯ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার ৫০০ টাকা
নবম গ্রেডের প্রভাষকদের বেতন ২২ হাজার থেকে বেড়ে ৩৩ হাজার টাকা
দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বেতন ১৬ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা হতে পারে

অন্যদিকে নিম্ন গ্রেডে আরও বড় পরিবর্তনের আলোচনা চলছে।

১১তম গ্রেডের সহকারী শিক্ষকদের ১২ হাজার ৫০০ টাকার বেসিক দ্বিগুণ হলে হবে ২৫ হাজার টাকা
১৬তম গ্রেডের অফিস সহকারীদের ৯ হাজার ৩০০ টাকা বেড়ে হতে পারে ১৮ হাজার ৬০০ টাকা
১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১৭ হাজার ৬০০ টাকা
২০তম গ্রেডের অফিস সহায়ক ও নৈশপ্রহরীদের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে
কম পেনশনভোগীদের জন্য বড় সুবিধা

নতুন পে-স্কেলে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্যও বড় সুবিধার প্রস্তাব রয়েছে। যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানোর চিন্তা করছে সরকার।

১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি

বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতাও নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপন জারির পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই নতুন বাজেটে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.