Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news নতুন পে-স্কেল কখন আলোর মুখ দেখবে, জানালেন অর্থ উপদেষ্টা
Bangladesh breaking news জাতীয়

নতুন পে-স্কেল কখন আলোর মুখ দেখবে, জানালেন অর্থ উপদেষ্টা

By Tarek HasanJanuary 19, 20262 Mins Read

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই পে-স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে বলে উল্লেখ করেছেন তিনি। 
পে-স্কেল

Advertisement

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল নিয়ে কোনো কাজ হয় নি। আমরা পে-কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। তাছাড়া দেশের অর্থনীতি চাঙা করতে নেয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
 
পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে-স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে।

এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।
 
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে এরপর তিনি বলেন, অনেকেই মনে করছেন, ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ আরও গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।
 
‘হ্যাঁ’ ভোট প্রচারণা বিষয়ক মেলার উদ্বোধনের আগে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অর্থ উপদেষ্টা। এছাড়া, এদিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নবম পে স্কেল

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল

July 2, 2026
স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীকে পুরোপুরি সুস্থ না করে হাসপাতাল থেকে ছুটি নয় : স্বাস্থ্যমন্ত্রী

July 2, 2026
পদ্মা সেতু

পদ্মাসেতুর রেল ভায়াডাক্টের অনিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন : রেলমন্ত্রী

July 2, 2026

Latest News

নবম পে স্কেল

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল

স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীকে পুরোপুরি সুস্থ না করে হাসপাতাল থেকে ছুটি নয় : স্বাস্থ্যমন্ত্রী

পদ্মা সেতু

পদ্মাসেতুর রেল ভায়াডাক্টের অনিরাপত্তা নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন : রেলমন্ত্রী

Logo

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa