স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের। নতুন বছরের শুরুতেই সাত বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।

নতুন বছরের শুরুতেই রোনালদোর নতুন ঠিকানা
ছবি সংগৃহীত
Advertisement

রোনালদোর দলবদলের আলোচনার শুরু থেকেই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল আল নাসের। শেষ পর্যন্ত সৌদি আরবেই নিজের নতুন ঠিকানা ঠিক করছেন রোনালদো। আল নাসেরের সাথে মৌসুম প্রতি প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে চুক্তি করছেন এই পর্তুগিজ সুপারস্টার।

কোনো ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের মালিক এখন এই তারকা। প্রায় ১০০ মিলিয়ন ইউরোর সাইন অন ফিও পাচ্ছেন রোনালদো। চুক্তি অনুযায়ী আড়াই বছর সিআরসেভেন থাকবেন খেলোয়াড়ি ভূমিকায়।

এরপর বাকি সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভুমিকায়। এছাড়া অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.