
মাথার উপরে ঝুঁটি বেঁধে অনুশীলনে নেমেছিলেন রোনালদো। তাতে রোনালদোকে অন্যরকমই মনে হচ্ছে। যদিও সাবেক সতীর্থ গ্যারেথ বেলের ঝুঁটির সঙ্গে অনেকটা মিল রয়েছে। এই ছবিই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রোনালদোর চুলের এই স্টাইল নিয়ে ভক্তদের তীর্যক মন্তব্যও করতে দেখা যায়।
সিআর সেভেনের নতুন কেশসজ্জার ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়ে যায় ভক্তদের আলোচনা। এদেরই একজন ঝুঁটি বাঁধা রোনালদোর ছবি টুইট করে লেখেন, ‘মাদ্রিদের বাইরে যেতে পারে রোনালদো। কিন্তু গ্যারেথ বেলের থেকে বিচ্ছিন্ন হয়ে নয়।’
আবার কেউ লিখেছেন, ‘খেলার উৎকর্ষ কমেছে। তাই খবরের শিরোনামে থাকার চেষ্টা।’ অন্য আরেকজন লিখেছেন, ‘রোনালদো এখন বেলের মতোই।’ কারও প্রতিক্রিয়া, ‘রোনালদো, দয়া করে বেল হয়ে যেও না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



