Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নতুন সরকারের শপথ আজ
জাতীয় স্লাইডার

নতুন সরকারের শপথ আজ

By Arif ArmanFebruary 17, 20263 Mins Read

 নতুন সরকার

Advertisement
জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকার ও জাতীয় সংসদ পেতে যাচ্ছে দেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে এবারের নতুন সরকার। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করবেন। বিকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত এ সরকারের আকার তুলনামূলক ছোট হবে। বিএনপির নির্বাচনি জোটের শরিকরা মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসন, জামায়াতে ইসলামী জোট ৭৭ এবং স্বতন্ত্র ও অন্যরা মিলে ৮টি আসন পেয়েছে। দুটি আসনের ফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন হয়নি। একই দিন অনুষ্ঠিত হয় জুলাই সনদের ওপর গণভোটে বিপুল ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। এ কারণে আজ সকালে সংবিধান সংশোধন পরিষদের শপথ হওয়ারও প্রস্তুতি রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

আজ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

ইতোমধ্যেই শপথ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সকালে এমপিদের শপথ অনুষ্ঠানে অতিথি না থাকলেও বিকালে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে হাজার খানেক দেশি বিদেশি অতিথি অংশ নেবেন। বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্র্রী ও অন্যান্য প্রতিনিধিরা। আজ সকাল ১০টায় নব নির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রেওয়াজ অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পছন্দ অনুযায়ী সংসদ ভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকা হতে পারে বলে জানা গেছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চ, অতিথি গ্যালারি, ভিভিআইপি জোন ও গণমাধ্যম কর্নার তৈরির কাজ গতকাল শেষ হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং গণআন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত অংশের মেরামত শেষ করে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে সংসদ ভবন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সংবাদ মাধ্যমকে বলেন, এমপি ও মন্ত্রীদের শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন তার সবটুকু সম্পন্ন করা হয়েছে। আশা করি, সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করছে। এ নিয়ে বিএনপি ষষ্ঠবারের মতো দেশ পরিচালনার সুযোগ পেল। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে।

পুরো সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শপথ অনুষ্ঠান সরাসরি দেখানোর জন্য সংসদ ভবনের বাইরে প্রস্তুত লাইভ স্ক্রিন স্থাপন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    July 13, 2026
    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    July 13, 2026
    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    July 13, 2026

    Latest News

    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    Tree

    ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

    আবহাওয়া অফিস

    বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

    Tarek Rahman

    চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    বন্যা পরিস্থিতি

    সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

    ব্যারিস্টার ফুয়াদ

    শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

    বৃষ্টিপাত

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

    দরিদ্র গৃহবধূ

    ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa