Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় নদীতে ভেসে যাওয়া তিন শিশুর জীবন বাঁচালেন কনস্টেবল
জাতীয়

নদীতে ভেসে যাওয়া তিন শিশুর জীবন বাঁচালেন কনস্টেবল

By iNews DeskJul 23, 2020, 6:43 PM Asia/DhakaUpdated:Jul 23, 2020, 6:43 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

রাজশাহীর দুর্গাপুরে হোজা নদীতে প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল তিন শিশু। বাঁচার আকুতি জানাচ্ছিল বারবার। তীরে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছিলেন শতশত মানুষ। কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি জেলা পুলিশের কনস্টেবল মো. আতিক।

শিশুদের বাঁচাতে ভরা নদীতে ঝাঁপ দেন আতিক। জীবন বাজি রেখে তুলে আনেন শিশুদের। মঙ্গলববার সকাল ১০টার দিকে দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনের হোজা নদীতে এমন ঘটনা ঘটে।

কনস্টেবল আতিক দুর্গাপুর থানা পুলিশের ড্রাইভার হিসেবে কর্মরত। ওই তিন শিশু হলো- দুর্গাপুরের স্থানীয় ইয়ানুস আলীর ছেলে রুবেল (১০), কলেজ শিক্ষক আয়নালের ছেলে স্বচ্ছ (১০) ও দুর্গাপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জাকির হোসেনের ছেলে মাহাদী (১১)।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, সকাল দশটার দিকে দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনে খেলা করছিল ওই তিন শিশু। খেলার ছলে তারা মন্দিরের পেছন দিয়ে বয়ে যাওয়া হোজা নদীতে পা ভেজাতে যায়।

গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির কারণে ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই পানির স্রোত প্রবল বেগে বয়ে যাচ্ছিল। ওই তিন শিশু পানিতে নেমে নদীর মাঝামাঝি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যেতেই প্রবল স্রোতে ভেসে যায়।

ওই সময় বাঁচার জন্য চিৎকার করতে থাকে। অনেকেই দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেও কেউ শিশুদের উদ্ধারে এগিয়ে যাননি। কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি পুলিশ কনস্টেবল আতিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তৎক্ষণাৎ নদীতে নেমে স্রোতে ভেসে যাওয়া তিন শিশুকে টেনে তোলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির প্রতি অর্পিত দায়িত্ববোধ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছে জেলা পুলিশ। পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারণ জনগণের পাশে রয়েছে সবসময়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

May 21, 2026, 9:53 PM Asia/Dhaka
স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

May 21, 2026, 9:46 PM Asia/Dhaka
Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

May 21, 2026, 9:39 PM Asia/Dhaka
Latest News
Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

Ramisha

স্কুলে রামিসার শূন্য আসনে ফুলের তোড়া রেখে ক্লাস করলো সহপাঠীরা

Jhoor

৬ জেলায় রাতেই হতে পারে ঝড়

রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp