Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী
জাতীয়

নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 29, 20192 Mins Read
নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। নদী তীরের অবৈধ দখল অপসারণ ও দূষণরোধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীর নাব্যতা এবং গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত ‘টাস্কফোর্স’এর দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতিপক্ষ নয়, সেবক হিসাবে কাজ করতে চাই। কাজ শুরু করা সহজ, শেষ করা কঠিন। কঠিন কাজটি শেষ করব। নদীগুলোকে রক্ষা করতে না পারলে অনেক কিছুই ব্যর্থ হয়ে যাবে। সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

সভায় জানানো হয়, ঢাকা শহরের চারদিকের নদীসমূহ দখল ও দূষণমুক্তকরণের লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বিআইডব্লিউটিএ ২০১০ থেকে ২০১৯ সালের ২৪ জুলাই পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকায় ১৮ হাজার ২৫টি অবৈধ স্থাপনা অপসারণ, ৭৩৮ একর তীরভূমি উদ্ধার, ৬৮ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা এবং ১৪ কোটি টাকার পণ্য নিলাম করেছে। এবছরের ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকা নদী বন্দর এলাকায় পুনঃদখলকৃত ৭২০টি স্থাপনা অপসারণ, প্রায় ১৬ একর জমি উদ্ধার, নয় লাখ ২২ হাজার টাকা জরিমানা এবং দু’কোটি ৩৮ লাখ টাকার পণ্য নিলাম করেছে।

সভায় আরো জানানো হয়, ঢাকা নদী বন্দর এলাকায় ৩ হাজার ৮০৩টি সীমানা পিলারের মধ্যে ২০৭টি পিলার নির্মাণ কাজ শেষ হয়েছে। টঙ্গী নদী বন্দর এলাকায় ২ হাজার ৬টি সীমানা পিলারের নির্মাণ কাজ আগামি এক সপ্তাহের মধ্যে শুরু হবে। নারায়ণগঞ্জ নদী বন্দরের অধীনে আড়াই ২ হাজারটি সীমানা পিলার এবং ঢাকা ও টঙ্গী নদী বন্দরের অধীনে ছয়টি ভারী জেটি নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে।

সভায় জানানো হয়, ঢাকা শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালসমূহ হতে অবৈধ স্থাপনা অপসারণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে পরিদর্শন কমিটি গঠন করা হবে। নদী দখল ও দূষণরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রম জোরদারে জাতীয় নদী রক্ষা কমিশন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করবে। শিল্প বর্জ্য দ্বারা যাতে নদীর পানি দূষিত না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইনের মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে পতিত তরল বর্জ্য এর ৫৩টি উৎসমুখ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৭টিসহ মোট ১২০টি এবং নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকাধীন ১০৫টি উৎসমুখ চিহ্নিত করে হাইকোর্টের রায়ের আলোকে কার্যক্রম চলমান রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa