Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নদী নিয়ে পাউবো ও জাইকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয়

নদী নিয়ে পাউবো ও জাইকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 20202 Mins Read

নদী নিয়ে পাউবো ও জাইকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সাথে ‘দ্য প্রজেক্ট ফর প্লানিং ক্যাপাসিটি এনহেন্সমেন্ট এন্ড এস্টাবলিসমেন্ট অফ এ টেকনোলজি অ্যাডাপটেশন সাইকেল অন কমপ্রিহেন্সিভ রিভার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, জাইকার প্রতিনিধি সদস্য ও মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নদী ব্যবস্থাপনার টেকসই কৌশল এবং ব্যবস্থাপনা ওপর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাতামুহুরী, সাঙ্গু ও কর্ণফুলি নদী এবং যমুনা-পদ্মার অববাহিকা প্রকল্প এলাকা হিসেবে নির্ধারিত হয়েছে।

জাইকার অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকার এই প্রকল্প সম্পর্কে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, ‘প্রকল্পটির লক্ষ্য অর্জিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্ল্যান বা¯Íবায়নকে বেগবান হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁর সুযোগ্যকন্যা শেখ হাসিনার নিরলসভাবে যে পরিশ্রম করে যাচ্ছেন তাতে সহায়ক ভূমিকা রাখবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে জাইকা বাংলাদেশের অধিকাংশ উন্নয়ন কাজে সহযোগিতা আরো প্রসারিত করেছে।’

পরে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, ৪৮ বছর ধরে জাপান বাংলাদেশের উন্নয়ন অংশীদার। এই প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর সংরক্ষণ ব্যবস্থাপনার নির্দেশিকা প্রণয়ন করা হবে। নির্দেশনা অনুযায়ী জাইকা’র অর্থায়নে পাইলট প্রকল্প গৃহীত হবে, যার লব্ধ জ্ঞান দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়তা করবে।

জাইকার প্রধান প্রতিনিধি রাও কি হিতো বলেন, জাপান নিজে দুর্যোগপ্রবণ হওয়ায় দুর্যোগ নিয়ে এতো কাজ করে থাকে। জাইকার এই প্রকল্পের মাধ্যমে ডেল্টা প্ল্যান বা¯Íবায়নে বাংলাদেশ আরো অগ্রগামী হবে, যেখানে নদীর প্রতিরক্ষামূলক কৌশলকে প্রাধান্য দেয়া হবে।

প্রসঙ্গত,২০০২ সালে জাপান-বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে জাইকা ২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ডকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পের জন্য অনুরোধ জানায়। এই প্রেক্ষিতে ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড উক্ত প্রকল্পের প্র¯Íাব পাঠালে জাপান সরকার তা অনুমোদন করে। পরবর্তীতে জাইকা প্রেরিত প্রতিনিধি দলের সাথে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশিøষ্ট কর্মকর্তাদের মতবিনিময়ের ধারাবাহিকতায় জুলাই ২০২০ থেকে জুন ২০২৪ পর্যন্ত বা¯Íবায়নকাল নিয়ে প্রকল্পটির রেকর্ডস অব ডিসকাশন স্বাক্ষরিত হয়। জাপানী অর্থ-বছর ২০২০ এ কারিগরি সহায়তার জন্য প্র¯Íাবিত আরো ৩ টি প্রকল্প জাপান সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa