Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নববধূ নিয়ে ঢুকতেই বাসরঘরে ঢুকে পড়লেন প্রেমিকা, অতঃপর…
বিভাগীয় সংবাদ রংপুর

নববধূ নিয়ে ঢুকতেই বাসরঘরে ঢুকে পড়লেন প্রেমিকা, অতঃপর…

By Saiful IslamOctober 14, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরের তারাগঞ্জে নববধূ নিয়ে বাড়িতে ঢুকতেই বাসরঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন প্রেমিকা। পরে বিয়ের দাবিতে অনশন করায় মারধর করে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে ওই প্রেমিকা আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। এ ঘটনায় বুধবার নির্যাতিতা প্রেমিকা প্রেমিক মাহমুদুলসহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ পুঁটিমারী গ্রামের মাস্টার্স পড়ুয়া তরুণীর (২৫) সঙ্গে ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের প্রভাবশালী মোজাহারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসানের (২৮) দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্ক।

এরই ফাঁকে প্রেমিক মাহমুদুল হাসান ওই তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। গত বছর ১৭ অক্টোবর মাহমুদুল হাসান রাত প্রায় দেড়টার দিকে প্রেমিকার বাড়িতে প্রবেশ করেন এবং বিবাহ বিষয়ে কথা আছে- এমন কথা বলে ওই তরুণীকে ঘরের দরজা খুলে দিতে বলেন।

প্রেমিকের মুখে এমন কথা শুনে ওই তরুণী দরজা খুললে মাহমুদুল হাসান তার ঘরে ঢুকে তার পরিবারের লোকজন তাদের বিয়ে দিতে রাজি হয়েছে- এই বলে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে সেদিনও জোরপূবর্ক ধর্ষণ করলে তার পরিবারের লোকজন ও ওই গ্রামের লোকজন টের পেয়ে মাহমুদুলকে আটক করেন।

পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে মাহমুদুলের পিতা মোজাহারুল ইসলাম ভালো দিন দেখে মাহমুদুলের সঙ্গে তার বিয়ে দেবে বলে অঙ্গীকার করে ওই রাতে ছেলেকে বাড়িতে নিয়ে যান। এরপর গত রোববার সাড়ে ১০টার দিকে ওই তরুণী জানতে পারেন যে তার প্রেমিক মাহমুদুল হাসান বিয়ে করে তার নববধূকে বাড়িতে নিয়ে এসেছেন।

এমন খবর পেয়ে ওই তরণী ওই দিন দুপুরে তার প্রেমিকের বাড়িতে গিয়ে প্রেমিকের ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দেন। এ ঘটনায় প্রেমিক মাহমুদুল হাসানসহ তার পরিবারের লোকজন তরুণীকে মারপিটসহ তার চুল ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে তাদের বারান্দায় রাখেন।

এ ঘটনায় তরুণীর বাবা চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণের নিদের্শে ঘটনার দিন মধ্যরাতে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান, গ্রামপুলিশ জাহান আলী ও নায়েব আলী ঘটনাস্থলে আসেন।

এ সময় নির্যাতিত প্রেমিকা তার প্রেমিকের বাড়ি থেকে বের হতে না চাইলে দ্বিতীয়বার মাহমুদুলের পরিবারের লোকজন তাকে কিলঘুষি মারাসহ লোহার রড় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি তাকে বিবস্ত্র করে।

এ সময় সেখান থেকে ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইউপি সদস্য ও গ্রামপুলিশরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় চিৎকার করছেন তিনি। তিনি প্রতারক প্রেমিক মাহমুদুলের ফাঁসি দাবি করেন।

অভিযুক্ত প্রেমিক মাহমুদুল ইসলাম বলেন, তার সঙ্গে কথা ছিল শুধু প্রেম করব কিন্তু বিয়ে করব না। তিনি বলেন- চকিদারের মেয়েকে বিয়ে করা কি আমার মতো পরিবারের পক্ষে মানায়।

মারধরের বিষয়ে তিনি বলেন, তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়নি; এমনিতেই একটু টানাহেঁচড়া করা হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
Latest News
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.