Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?
জাতীয়

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

By Shamim RezaJune 21, 20262 Mins Read

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। তবে জানা গেছে, প্রাথমিকভাবে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা থাকলেও সরকার সে পরিকল্পনা থেকে সরে এসেছে।

Pay

Advertisement

নতুন পরিলকল্পনা অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেসিক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন তুলনামূলকভাবে কম বৃদ্ধি পেতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রিপরিষদের বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাব্য কাঠামো নিয়ে প্রাথমিক পর্যায়ের মতবিনিময় করা হয়।

জানা গেছে, আলোচনায় প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যত বৃদ্ধি করা হবে, তার ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রস্তাবিত বাড়তির ৬০ শতাংশ আগামী অর্থবছরে প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বিবেচনায় নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফলে নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বৈষম্য কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো, বেতন বৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আরো আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেলের গেজেট এখনো জারি হয়নি।

বর্তমানে জনপ্রশাসনে ২০টি গ্রেডে কর্মচারীরা কাজ করছেন। তাদের মধ্যে প্রথম শ্রেণির কর্মচারীরা বিসিএস পরীক্ষার মাধ্যমে ৯ম গ্রেডে নিয়োগ পান। আর ১০ম থেকে ২০তম গ্রেডে অন্যান্য শ্রেণির কর্মচারীরা নিয়োগ পেয়ে থাকেন।

চলতি বছরের ২ এপ্রিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জাতীয় সংসদে সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে জানান, দেশে সরকারি চাকরিতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন। এর মধ্যে গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। বাকি ১২ লাখ ৬০ হাজার ১১৮ জন ১০ম থেকে ২০তম গ্রেডের পদগুলোতে কর্মরত।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরো জানান, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ ও অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নবম পে স্কেল
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa