Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় জান্নাতুল নাঈম মিশু (১৪)। পড়াশোনা করত নবম শ্রেণিতে। গেল শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে আর ফিরে আসেনি। পাশের খাল থেকে রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিশুর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন। পড়াশোনা করত এম এ খালেক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়েছিল সে। আর বাড়িতে ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘাস কাটার জায়গায় ওড়না ও কাস্তে দেখতে পায়। তবে মিশুকে খুঁজে পাওয়া যায়নি।

পরে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  রবিবার বাড়ির কাছেই খালে তার লাশ দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, মিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দেয়া হয়েছিল। অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী দফায় দফায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলও করেছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ অলি গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার (০৩ আগস্ট) ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.