Advertisement

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নোমান হোসেনের ছোটভাইসহ পাঁচ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ৫ ঘণ্টাব্যাপী যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে লিংকন রায় (৩০), নবীগঞ্জ উপজেলার তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে আব্দুল কালাম ও বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আবুল কালাম (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- গোপন খবর বৃহস্পতিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায় নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম। এ সময় যুবলীগ নেতা নোমানের বেশ কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার আলীগঞ্জ বাজারের গোডাউন থেকে টিসিবি ৭৩ বস্তা চিনি, ১৯৬ পিস সয়াবিন তেল, চিনি পরিবর্তন করা ৬ বস্তা ও চিনির ৯টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের গোডাউন থেকে আরও বেশ কিছু টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে যুবলীগ নেতা নোমান হোসেন পালিয়ে গেলেও তার ভাইসহ পাঁচ জনকে আটক করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল জানান, আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করছেন। সরেজমিনে এসে আমরা এর সত্যতা পাই। অন্যদিকে জগন্নাথপুর থানায় তার একটি গুদামের অভিযানে অভিযান পরিচালনা করে প্রশাসন। উভয় অভিযানে উল্লেখিত পরিমান মালামাল জব্দ হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.