Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নবীর ঝড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো আফগানিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

নবীর ঝড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো আফগানিস্তান

By Shamim RezaSeptember 15, 20192 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বেশ ভালো স্কোরই গড়েছেন আফগান ব্যাটসম্যানরা। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে উঠিয়েছেন ১৬৪ রান। পিচ বিবেচনায় এই স্কোরকে চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে।

৪০ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন মোহাম্মদ নবী ও আসগর আফগান। তাদের জুটিতে ভালোভাবেই খেলায় ফেরে আফগানিস্তান। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটির ভাঙতে চেষ্টা করেও ব্যর্থ হন টাইগাররা।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া আসগর আফগানকে ক্যাচ তুলতে বাধ্য করেন তাইজুল ইসলাম। কিন্তু কি দুর্ভাগ্য! রিপ্লেতে দেখা যায় বল ডেলিভারি দেয়ার সময় তাইজুলের পা বাউন্ডারি লাইন ক্রস করে। যে কারণে আম্পায়ার নো বলের সংকেত দেন। নো বলের কারণে নতুন জীবন পান আসগর। দলীয় ৯৩/৪ আর ব্যক্তিগত ৩০ রানে নতুন লাইফ পাওয়া এরপর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন আফগানিস্তানের সাবেক এ অধিনায়ক।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় আফগানরা।

ইনিংসের শুরুতেই বিপর্যয়ে আফগানিস্তান। ৫.৪ ওভারে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আফগানরা।

আফগান শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার দুর্দান্ত এক ডেলিভারিতে ভেঙে যায় রহমানউল্লাহ গুরবাজের স্টাম্প। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন আফগান এ ওপেনার। সাইফউদ্দিনের বলে গুরবাজের অফ স্টাম্প ভেঙে যায়।

এরপর দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার হযরতউল্লাহ জাজাই। নিজের দ্বিতীয় এবং ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে নাজিব তারাকির উইকেট তুলে নেন সাইফউদ্দিন।

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন নজিবুল্লাহ জাদরান। শনিবার ৩০ বলে অপরাজিত ৬৯ রান করা আফগান এ তারকা ব্যাটসম্যানকে খোলস থেকে বের হওয়ার আগেই সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন সাকিব। সাজঘরে ফেরার আগে ৭ বলে মাত্র ৫ রান করার সুযোগ পান নজিবুল্লাহ।

আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।

বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ঝড়ে’ cricket আফগানিস্তান ক্রিকেট খেলাধুলা চ্যালেঞ্জিং টার্গেট দিলো নবীর বাংলাদেশকে স্লাইডার
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

February 4, 2026
তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

February 4, 2026
Latest News
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি

অ্যাকাউন্ট হ্যাক

‘ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক’

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.