Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি নব্য জেএমবি’র নারী শাখার প্রধান গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে
অপরাধ-দুর্নীতি জাতীয়

নব্য জেএমবি’র নারী শাখার প্রধান গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

By Hasan MajorFebruary 5, 20202 Mins Read

নব্য জেএমবি’র নারী শাখার প্রধান গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

Advertisement
জুমবাংলা ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (নব্য জেএমবি) নারী শাখার প্রধানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসি’র একটি দল। পরে আদালতের নির্দেশে তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেফতার নব্য জেএমবি নারী শাখার প্রধানের নাম আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দী জীবন ওরফে নিখোঁজ আলো (২৮)।

সিটিটিসি’র উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা আসমানীকে সন্ধান করছিলাম। সে একেক সময় একেক নাম ব্যবহার করতো। গ্রেফতার করার সময় তার কাছ থেকে উদ্ধারকৃত দুটি মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করছি তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য উদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

সিটিটিসির সহকারী কমিশনার শেখ ইমরান হোসেন জানান, রাজবাড়ীর সদর থানার খান খানাপুর দক্ষিণপাড়া গ্রামে আসমানী খাতুনের বাড়ি। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বন্দী জীবন’ ও ‘নিখোঁজ আলো’ নাম নিয়ে সক্রিয় ছিলেন আসমানী।

শেখ ইমরান হোসেন আরও জানান, নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলেন। তিনি বিভিন্ন জনকে কথিত হিজরতে পাঠিয়েছিলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু দুজানা ও আবু মোহাম্মদদের সঙ্গে যোগাযোগ ছিল।

তিনি আরও বলেন, উত্তর কমলাপুর এলাকায় নব্য জেএমবির চার-পাঁচ জন সহযোগীর সঙ্গে আসমানী একত্রিত হয়েছিলেন।  ধ্বংসাত্মক পরিকল্পনার অংশ হিসেবে আসমানী এই অজ্ঞাতনামা ৪-৫ জন নব্য জেএমবির সহযোগীদের সঙ্গে ওই স্থানে একত্রিত হয়েছিল। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আসমানীকে গ্রেফতারের ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa