Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ‘নয়টা-পাঁচটার বেশি কাজ করতে না পারলে আইসিটি ছেড়ে দেন’
জাতীয় স্লাইডার

‘নয়টা-পাঁচটার বেশি কাজ করতে না পারলে আইসিটি ছেড়ে দেন’

By Bhuiyan Md TomalFebruary 8, 20242 Mins Read

‘নয়টা-পাঁচটার বেশি কাজ করতে না পারলে আইসিটি ছেড়ে দেন’

Advertisement
জুমবাংলা ডেস্ক : সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়ের পরেও বেশি কাজ করতে না পারলে কর্মকর্তাদের আইসিটি বিভাগ ছেড়ে দিতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে অবস্থিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এই কথা বলেন পলক।

এর আগে হাইটেক পার্কে স্মার্ট টেকনোলজিস, ফেয়ার গ্রুপ, ড্যাফোডিল কম্পিউটার্সের স্থাপনা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি হাইটেক পার্কে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিডিসিসিএল কর্মকর্তাদের উদ্দেশে পলক বলেন, সরকারকে বড় বিনিয়োগ করতে হয়েছে ডাটা সেন্টারে। আর এই বিনিয়োগ ঋণ নিতে হয়েছে বিদেশ থেকে। তাহলে এই ডাটা সেন্টার থেকে রিটার্ন আসতে হবে সরকারের কাছে। ডাটা সেন্টারের আয় দিয়ে পরিচালন ব্যয় খরচ করে ডাটা সেন্টার কোম্পানিকে লাভবান হতে হবে। ৭-৮ বছরের মধ্যে ব্রেক ইভেন এ আসতে হবে। আমার একটা টার্গেট আছে, জুনের মধ্যে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভজনক করার। সে জন্য আমি সকাল থেকে দিন রাত কাজ করছি। আপনারা যারা ৯টা ৫টার বেশি কাজ করতে আগ্রহী না, তাদের স্বাধীনতা আছে আইসিটি বিভাগ ছেড়ে যাওয়ার। কাজ করতে না পারলে আইসিটি বিভাগ ছেড়ে দেন।

পলক আরও বলেন, ডাটা এনালিটিক্যাল সেন্টার বিডিসিসিএল এ আর দেব না। আমাদের পরিকল্পনা ছিল সেটা এখানে করার। আপনাদের পারফরম্যান্স এ আমি খুশি, তবে পুরোপুরি সন্তুষ্ট না। এখানে সার্বক্ষণিক এমডি, ডিএমডি নিয়োগ দিতে হবে। বাকি নিয়োগ বন্ধ থাকবে কারণ মাথা ভারী করব না। যারা দুর্নীতিবাজ, দুষ্ট, কর্তব্য অবহেলা করে এমন কাউকে রাখা হবে না। এটা কিন্তু সরকার না, কোম্পানি। “হায়ার অ্যান্ড ফায়ার” হবে শুধু।

বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় আইসিটি সচিব সামসুল আরেফিন বলেন, এই হাইটেক পার্কে একটা ট্রেন দরকার। বিনিয়োগকারীরা একটা ট্রেন কিনে নিতে পারে। রেলওয়ের থেকে শুধু রেললাইন ভাড়ায় নেবে। এ বিষয়ে রেলের সাথে একটি সমঝোতা চুক্তি হতে পারে। তবে ট্রেনের মালিক থাকবে বিনিয়োগকারীরা। রেলের সাথে সমন্বয় করে তারা নিজেদের প্রয়োজন মতো ট্রেন চালাবে।

পলকের হাইটেক পার্ক পরিদর্শনকালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ সহ ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa