ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে আব্দুল জলিল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ১১টার দিকে রায়পুরা উপজেলার মির্জারচরে এ ঘটনা ঘটেছে।  নিহত জলিল মির্জারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জারচরে আয়েশা ব্রিকফিল্ড এর পাশের একটি খালে মাটি কাটাকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল জলিল ও মাহবুব মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহবুব ইট দিয়ে জলিলের মাথায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে নবীনগর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, মাটি কাটার তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এসময় প্রতিপক্ষের ইটের আঘাতে জলিল নামে একজনের মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা জানা যাবে ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.