
নি’হতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকার যোগে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে কারার চর এলাকায় বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হয়।
আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যায় বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



